কাল রাত্তিরে একটা অনুষ্ঠান দেখে ফিরছি মহাজাতি সদন থেকে ,মেট্রোর দুটো কাউন্টার ,দুটোর সামনেই বিশাল লাইন ,সাড়ে নটা বেজে গেছে ,বাড়ি ফেরার ব্যস্ততা আঁকি বুকি কাটছে যাত্রীদের বিরক্ত মুখে চোখে ,আমিও লাইনে ,হঠাৎ একটা ছেলের দিকে চোখ আটকে গেলো ,পাশের লাইনে দাঁড়িয়ে অসহায়ের মতো খুচরো পয়সা গুনে যাচ্ছে ,মাথা নাড়ল ,পিছন থেকে ঠেলা খেয়ে কাউন্টার এর সামনে পৌঁছে গেছি দুজনেই ,আমি টিকিট কেটে সরে আসছি ,ছেলেটা কাকুতি মিনতি করছে দেখে দাঁড়িয়ে গেলাম ,কতো আর বয়েস হবে ,বোধহয় ক্লাস ইলেভেন বা টুয়েলভ এ পড়ে ,পিঠে ভারী ব্যাগ ,মুখ শুকনো ,আমার খুব চেনা এই মুখগুলো ,হা ক্লান্ত হয়ে ফেরে পড়াশুনা নিয়ে ধস্তাধস্তি করে ___
কিছুক্ষণ পরে ছেলেটি লাইন থেকে বেরিয়ে এলো ,তাকে প্রায় ঠেলে সরিয়ে দিয়ে অন্যরা টিকিট কাটতে ঝাঁপিয়ে পড়েছে ,খুব মায়া হলো আমার ,জিজ্ঞেস করলাম "কী হয়েছে তোমার ?খুচরো পাচ্ছ না ?"
"না আন্টি , এই দশ টাকার নোটটা নিচ্ছে না দেখুন না ,কতোবার বললাম "
"তুমি আমাকে দাও ,আমি ভাঙিয়ে দিছি "
"না মানে এই _____"
বুঝতে পারলাম ওই দশ টাকার নোটটাই ওর ভরসা ,বাকিটা হয়তো খরচ হয়ে গেছে বন্ধুদের সাথে ফুচকা অথবা ঝালমুড়ি নিদেনপক্ষে সিগারেট ......
"ঠিক আছে ,তুমি ওটা আমাকে দাও ,আমি পাল্টে দিচ্ছি "
দুটো গাল ভর্তি হাসির আলো ছড়িয়ে ছেলেটি আমার হাতে ধরিয়ে দিলো একটা নোট ,সেটার অবস্থা এতোটাই খারাপ যে রাস্তায় পড়ে থাকলেও কেউ তুলবে না ,নিশ্চয়ই কেউ ওকে এই নোটটা গছিয়ে দিয়েছে বাসের কন্ডাক্টর অথবা দোকানদার ,বন্ধুদের সাথে গল্পে অন্যমনস্কতার সুযোগে......
এই কথোপকথন এর সময় আমার বাড়ির লোকটি ট্রেন ধরতে গিয়েও দাঁড়িয়ে পড়েছেন ,এবার কাছে এসে বললেন "কী হলো ব্যাপারটা ?তুমি ওই টাকা চালাতে পারবে !"আমি একটু হেসে বললাম "তুমি এবার চলো তো ,দেরী হলে বাড়িতে চিন্তা করবে না ?"
Sunday, 21 May 2017
"পথের টুকিটাকি "
Subscribe to:
Post Comments (Atom)
এক্সলেংট
ReplyDelete