Friday, 7 July 2017

' পরমাণু গল্প '
---- জানেন তো ,আমার ছেলে বাংলাটা একদমই পারে না ,লিখতে তো পারেই না ,বলতেও ভাল পারেনা

----তাই ???

----হ্যাঁ ,তবে দরকারটা কী বলুন ?সারাজীবনে বাংলা তো কোনও কাজে লাগবে না ,স্কুলটুকু পেরিয়ে গেলেই ব্যস

----আহারে ,শুনে খুব খারাপ লাগছে ,তবে চিন্তার কিছু নেই ,ভাল ডাক্তার দেখান ,সেরে যাবে

----মানে ?কাকে  দেখাবো ?ছেলেকে ?কেন ?কোন ডক্টর?

----আহা আহা ,ছেলেকে কেন ?নিজে একজন মানসিক রোগের ডাক্তার দেখান l

No comments:

Post a Comment