গতকাল সন্ধেবেলা অফিস থেকে ফিরছি ,ঝমঝমিয়ে বহু প্রতীক্ষিত বৃষ্টি দেখা দিলেন ,সারা শরীর মন উন্মুখ ,কিন্ত ভেজার ইচ্ছে থাকলেও উপায় নেই ,ফোন,আই কার্ড ,দরকারী কাগজপত্রে ব্যাগটি বোঝাই , মনে মনে হাত কামড়াতে কামড়াতে একদল অনিচ্ছুক বৃষ্টি ভেজার ভয়ে কাতর মানুষজনকে ঠেলেঠুলে একটা দোকানের শেডের তলায় ঢুকে পড়লাম ,আর তখনই চোখে পড়লো সেই হৃদয়বিদারক দৃশ্যটি ..........
সবার কাছে এই বৃষ্টি আনন্দ নিয়ে আসে নি , কয়েকটি উদ্বাস্তু পরিবার ভেজা গায়ে উদভ্রান্তের মতো দৌড়াদৌড়ি করছে ,ছেলেমেয়েদের নিয়ে ,নিশ্চয়ই ভাঙাচোরা বাড়ীতে জল ঢুকে গেছে ,তাই একটু আশ্রয়ের খোঁজে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে l
এইরকম বিপদের দিনেই মানুষ চেনা যায় ,তাদের দিকে তাকালেই সবার মুখচোখ পাল্টে যাচ্ছে ,বিশেষ করে মহিলারা ,কেউ কেউ ওই বৃষ্টির মধ্যেই তড়বড় করে বেরিয়ে গেলেন ,যেন উদ্বাস্তুদের ছোঁয়ায় তাঁদের কতো ক্ষতি হয়ে যাবে ,সত্যি ,এঁরাই আবার স্কুলের খাতায় পরোপকার নিয়ে বড় বড় রচনা লিখে এসেছেন ,লজ্জা হলো দেখে ,আমি সাহায্য করতে পারতাম ,কিন্ত ওই ব্যাগ ভর্তি কাগজ টাগোজ ভিজে গেলে কী হবে এই ভেবেই আর ............
ইয়ে ,মানে ওই আর কী ,উদ্বাস্তু বলতে আরশোলা পরিবারের কথা বলছিলাম 😆😆😆😆😆😆
No comments:
Post a Comment