Tuesday, 25 July 2017

# ভেজা মাটি

সেদিন ছিলো চোখের পাতায়
এক টুকরো মেঘ  ,
বৃষ্টি কখন আসবে বলে
  গভীর আতঙ্কে l
             
            আকাশ বেয়ে বন্যাধারায়
             দুঃখ সমুদ্দূর ,
             আবার কোথায় হারিয়ে যাবে
              মন কেমনের সুর .......
  
   হঠাৎ সন্ধ্যে  মুচকি হেসে
    দামাল জলের ফোঁটা ,
    উড়িয়ে দিলো এক লহমায়
    লুকোনো ইচ্ছেটা ____
                
                   অবুঝ বাতাস আদর মেখে
                   টাপুর টুপুর সুখ ,
                   ভিজল মাটি ,উধাও মেঘের
                   ভয় রাঙানো মুখ l

No comments:

Post a Comment