বৃষ্টি মানে ঝাপসা সবুজ
ক্যানভাসে রঙ তুলি ,
ঝিরঝিরিয়ে ভাবনাগুলো
অকারণেই দোলে।
বৃষ্টি মানে রাস্তা নদী
অবুঝ ফুটপাতে ,
ভেজা শালিখ রোদ কুড়িয়ে
আনমনে পথ ভোলে ।
বৃষ্টি মানে টুকরো স্মৃতি
কল্পনাতে আঁকা,
ব্যথার সুখে কান্না আসে
মন কেমনের ছলে।
বৃষ্টি মানে ঝুঁঝকো আঁধার
সন্ধ্যা বিকেল মাখা,
ঘুমপাড়ানি শব্দ মেশে
বাতাস ধোওয়া জলে।
No comments:
Post a Comment