Monday, 11 September 2017

সুকুমার রায় কে স্মরণ করে ,যাঁর অবদানে বাঙালীর রঙিন  শৈশব ছিল :-

নিঝুম দুপুর পথ হারালে ,
রোদের খিদে ঝাঁপিয়ে আসে --
লুকোচুরি এদিক সেদিক ,
পেয়ারা ডালে ,আমবাগানে l

        আবার যখন শীতের বিকেল
          মনখারাপের আঁচল গায়ে ,
          বেহিসেবী আলসেমিতে
           রঙিন বইয়ে রসদ খোঁজে l

আস্ত মজার কারবারী সেই
আবোলতাবোল রাজার দেশে ,
হঠাৎ কখন পৌঁছে গেছি
  পাগলা দাশুর ফরমায়েশে l
 
              অচিন জ্ঞানের অবাক কথা
              আজগুবি সব গল্প ছড়া ,
              নিপুণ কত ব্যঙ্গ ছবি
               কল্পনাতে জাগিয়ে সাড়া l

  এতই ছিল যাবার তাড়া ?
  আছো বুঝি মস্ত সুখে ?
   তোমায় কাছে পেয়েই বুঝি
    কষ্টই নেই মেঘ মুলুকে ?

No comments:

Post a Comment