Thursday, 3 August 2017

প্রথম রান্না

শুনুন মশাইরা ,কয়েকটা রেসিপি দিতে পারি ,সবকটিই আমার প্রথম রান্নার পর্যায়ে পড়ে ,মনে সাহস এবং নতুন রাঁধুনীকে  উত্সাহ দিতে হাতে দুব্বো নিয়ে বসে পড়ুন তো ,না না ,ভয় পাচ্ছেন কেন ?ই কি রে বাবা !বলছি তো পরীক্ষা করে দেখতে পারেন ,চাই কি রান্নায় দেশ বিদেশের পুরস্কারও পেয়ে যেতে পারেন ,নেহাত আমি খ্যাতি চাই না তাই ..........

১)এক গ্লাস ফ্রিজের জল নিন এবার এক চামচ না না দু চামচ চিনি মিশিয়ে দিন ,পাইন আপেল না থাকলে অরেঞ্জ সিরাপ তিন ঢাকনি ,বেশী দেবেন না যেন ,(আসলে অনেক মাথা খাটিয়ে তৈরী করতে হয়েছে তো রেসিপিটা ,নষ্ট হলে গায়ে লাগবে )এবার আসল উপকরণ ,একটা টিফিন কেক গুঁড়ো করে ভাল্ল করে গ্লাসে মিশিয়ে দিন ,,তাতে আ-  স্তে আ - স্তে কয়েক কুচি বরফ ভাসিয়ে দিন , নিন আপনার কেকের শরবত রেডি , এবারে ঢক ঢক করে খেয়ে গ্লাসটা ধুয়ে মুছে রেখে দিন ,পেটও ভরল ,কেকটি চিবিয়ে খেতেও হল না l

২) চারটে ডিম ,দুটো আলু ,একটা পেঁয়াজ ,একটা রসুন ,ছটা কাঁচা লঙ্কা ,চারটে শুকনো লঙ্কা ,রান্নার দিদিকে বলুন কুঁচিয়ে দিতে ,(এটা একটু প্রতিহিংসামূলক রান্না ,একটুও ঝাল খেতে দিতো না ,কবে টাইফয়েড হয়েছিল সেই জন্য )এবার কড়ায় অনেকটা তেল দিয়ে বেশ করে কষিয়ে ভাজা ভাজা করে নামিয়ে নিন ,আহা ,একটু ঝাল তো লাগতেই পারে ,তার জন্য অমন লাফিয়ে ওঠার কি হলো ?তা বলে আমার মতো এক চামচ খেয়ে বাকিটা যেন ফেলে দেবেন না l 

৩) চারটে ডিম সেদ্ধ ,আদা বাটা ,রসুন বাটা , পেঁয়াজ বাটা ,কি ভাবছেন ?ডিমের ঝোলের রেসিপি বলবো ?মোটেই না ,ওই সব নন এক্সপেরিমেন্টাল রান্না এই উত্তমের হাত দিয়ে বেরোবেই না l ডিমগুলো আদ্ধেক করে কেটে নিন ,কুসুম বের করে তার সঙ্গে মেখে নিন নূন ,চিনি ,লঙ্কা কুচি , একটু আমচুর ,এবার তেলে মশলা গুলো ভেজে নিয়ে পুর ভরে ডিম ছেড়ে দিন ,দেখবেন কিছুক্ষণ পরেই কি সুন্দর ভাবে শুধু ডিমের সাদা অংশ দেখা যাচ্ছে ,কুসুম ভ্যানিশ ,আর ঝোল টা টেস্ট করে দেখুন ,জাস্ট অপূর্ব ,কারোর মন টন খারাপ হবেই না কুসুমের শোকে ,কথা দিলাম  l
            
            (প্রথমটি ক্লাস ফোর ,দ্বিতীয়টি ক্লাস সিক্স আর শেষেরটি ক্লাস নাইন ,)

No comments:

Post a Comment